Explore

Search

August 9, 2026 6:37 pm

IAS Coaching

আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ পূর্ণ করার উদ্যোগ নিল মাল পৌরসভা

#মালবাজার: আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ পূর্ণ করার উদ্যোগ নিল মাল পৌরসভা। বুধবার মাল পৌরসভায় নিজের কক্ষে এক সাংবাদিক বৈঠক করে চেয়ারম্যান উৎপল ভাদুড়ী বলেন, আবাসন প্রকল্পের কাজ ২০১৫ – ১৬ আর্থিক বছরে শুরু হয়। এ পর্যন্ত প্রায় ৬০০০ উপভোক্তার নামে ঘরের অনুমোদন হয়েছে। তার মধ্যে বেশ কিছু ঘর অসমাপ্ত বা অর্ধ সমাপ্ত রয়েছে। এ নিয়ে আর্থিক বরাদ্দ থমকে যাওয়ায় কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে। আবার পুনরায় ৫.১০ কোটি টাকা এসেছে।  পর্যায়ক্রমে সেই সমস্ত উপভোক্তাদের বকেয়া অর্থ মিটিয়ে আর সম্পূর্ণ করার কাজ শুরু হবে।
প্রাথমিক অবস্থায় ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ সালে যেসব উপভোক্তাদের ব্যাংকের খাতায় অনুমোদিত সম্পূর্ণ অর্থ জমা হয়নি কাজ অসম্পূর্ণ রয়েছে তাদের কাজ পূর্ণ করা হবে। আমাদের পৌরসভা আবাসন প্রকল্পের জন্যে ৮০ কোটি টাকা প্রাপ্য রয়েছে। তারমধ্যে ৫.১০ কোটি টাকা এসেছে এবং সেই টাকা দিয়ে এবং সেই টাকা দিয়ে কাজ শুরু হবে। আশা করছি জানুয়ারি মাস নাগাদ বরাদ্দ টাকা আরো আসবে এবং তাই দিয়ে আবাসন প্রকল্পের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হবে।
চেয়ারম্যান শ্রী  ভাদুরি আরো বলেন, আবাসন প্রকল্পের কাজে দেখা গেছে অনেকের ব্যাংকের খাতায় অতিরিক্ত অর্থ জমা হয়েছে। অনেকেই সরকারি অর্থ নেওয়ার পরেও ঘর নির্মাণ করেননি। এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে পৌরসভা আইনানুগ ব্যবস্থা নেবে।
পৌরসভার এই উদ্যোগ নিয়ে একমাত্র বিরোধী সদস্য বিজেপির সুশান্ত সাহা বলেন, আগে পৌরসভায় অনেক অনিয়ম এবং বিশৃঙ্খল কাজ হয়েছে। আমরা এই নিয়ে সোচ্চার ছিলাম। এখন নিয়ম মত কাজ হচ্ছে। আশা করি সমস্যার জট কাটিয়ে  পরিস্থিতির উন্নতি হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja