Explore

Search

August 9, 2026 6:36 pm

IAS Coaching

টানা ১৭ দিন অনশন চলার পর জট কাটলো বুধবার থেকে সচল হচ্ছে বাগরাকোট

#মালবাজার: টানা ১৭ দিন শ্রমিকদের অনশন চলার পর অবশেষে মহকুমা শাসকের উদ্যোগে সমস্যার জট কাটলো। বুধবার থেকে সচল হয়ে উঠবে মাল ব্লকের কালিম্পং জেলা লাগোয়া বাগড়াকোট চা বাগান। মাল ব্লকের কালিম্পং জেলা লাগোয়া রয়েছে বাগড়াকোট চা বাগান। প্রায় দেড় হাজার  শ্রমিক কর্মরত রয়েছে এই চাবাগানে। শ্রমিকদের ৫টি পাক্ষিক মজুরি বকেয়া হয়ে গিয়েছিল। সেই সাথে বোনাসের টাকাও পাওনা ছিল। মজুরি ও বোনাসের দাবিতে শ্রমিকরা বিভিন্ন মহলে আবেদন করলেও কোন ফল না পেয়ে অবশেষে গত ২৪ নভেম্বর থেকে কারখানার গেটের সামনে অবস্থান অনুসরণ শুরু করে।
অনশন মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়ে সমবেদনা জানান। কিন্তু, তাতে জট কাটছিল না। গত ৩রা ডিসেম্বর ত্রিপাক্ষিক বৈঠকে মালিক পক্ষ দুটি পাক্ষিক মজুরি দেওয়ার কথা জানালে শ্রমিকরা তা মানতে চাইনি। টানা ১৫  দিন অনশন চলার পর সোমবার চা বাগানে শ্রমিকরা মিছিল করে এসে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এবং পরে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেয়। ঘটনার গুরুত্ব বুঝে মহাকুমা শাসক উৎকর্ষ খন্ডাল সমস্যা মেটাতে উদ্যোগ নেন।
মহকুমা শাসকের উদ্যোগে মঙ্গলবার মহকুমা শাসক এর দপ্তরে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন  মহকুমা শাসক, চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে আই টি পি এ’র সচিব রামঅবতার শর্মা, শ্রমিক সংগঠন গুলির প্রতিনিধিরা। বৈঠক শেষে মহকুমা শাসক উৎকর্ষ খন্ডাল বলেন, সমস্যা মিটতে চলছে। মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে চুক্তি হয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের  বুধবার বকেয়া দুটি পাক্ষিক মজুরি দিয়ে দেবে। শ্রমিকরা কাজ যোগ দেবে।
Advertisement
Live Cricket Score
upskillninja