Explore

Search

August 9, 2026 7:53 pm

IAS Coaching

ডিসেম্বরের শেষে রায়গঞ্জে বসছে পর্বতারোহীদের সমাবেশ, আসছেন এভারেস্ট জয়ীরাও

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ডিসেম্বরের শেষ সপ্তাহে পর্বতপ্রেমীদের মিলনকেন্দ্র হতে চলেছে রায়গঞ্জ। আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রায়গঞ্জ শহরের কর্ণজোড়ায় অনুষ্ঠিত হবে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স কনফেডারেশনের ৪২তম রাজ্য সমাবেশ। উত্তর দিনাজপুর জেলার পর্বতপ্রেমী সংগঠন হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্ণজোড়ার তিস্তা প্রকল্পের এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

সংস্থার সম্পাদক পার্থ পাল জানান, সমাবেশের জন্য নির্ধারিত জায়গায় ইতিমধ্যেই সাফসাফাই ও প্রস্তুতির কাজ শুরু হয়েছে এবং জোরকদমে তা এগোচ্ছে। তাঁর কথায়, রাজ্য তথা সারা ভারত থেকে প্রায় ১০০ জন পর্বতারোহী এই সমাবেশে অংশগ্রহণ করবেন।

পর্বতারোহী মহলে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন একাধিক খ্যাতনামা অভিযাত্রী। আয়োজকেরা জানান, এবারের সমাবেশে কয়েকজন এভারেস্টজয়ী পর্বতারোহীর উপস্থিতিও প্রত্যাশিত, যা রায়গঞ্জবাসীর পাশাপাশি জেলার তরুণ পর্বতপ্রেমীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে।

পাঁচদিনের এই রাজ্য সমাবেশে পর্বতারোহণ ও ট্রেকিং সংক্রান্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে। রায়গঞ্জে এমন বৃহৎ পরিসরের পর্বতারোহী সমাবেশ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja