Explore

Search

August 9, 2026 7:52 pm

IAS Coaching

বে-আইনি ভাবে জাতীয় সড়কের পাশে গাছ ছেদন, প্রতিবাদে সোচ্চার পরিবেশ প্রেমীরা

#মালবাজার: বেআইনি ভাবে কোনরকম অনুমতি ছাড়াই জাতীয় সড়কের পাশে প্রকাশ্য দিনের বেলায় অবাধে চলছিল বৃক্ষ ছেদন। ঘটনায় সোচ্চার হয় স্থানীয় পরিবেশ প্রেমীরা । খবর পেয়ে বনবিভাগের তার ঘেরা রেঞ্জের বন কর্মীরা এসে ছেদন হওয়া গাছের অংশ গুলো বাজায়াপ্ত করে। যে ব্যক্তি গাছ কাটছিলেন তার বিরুদ্ধে পরিবেশ প্রেমীদের পক্ষ থেকে থানায় এজাহার করা হয়।
জানা গেছে, মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডে
উদিচি কম্যুনিটি হলের সামনে জাতীয় সরকের পাশে একটি গাছ কাটছিল জনৈক প্রদীপ দাস নামের এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পরিবেশ প্রেমী স্বরূপ মিত্র, তানিয়া হক সহ অন্যান্যরা। তারা ঘটনার প্রতিবাদ জানান। তাদের পক্ষ থেকে তারঘেরা রেঞ্জে খবর দেওয়া হয়।
পরিবেশ প্রেমী স্বরূপ মিত্র বলেন, জাতীয় সড়কের পাশে থাকা পুরানো এ সমস্ত গাছগুলি সম্পূর্ণ বেআইনিভাবে কাটার একটি চক্র চলছে। এর আগেও কয়েকটি গাছ এভাবেই কাটা হয়েছে। এভাবে ক্রমাগত গাছ কাটা হলে আস্তে আস্তে শহরে বৃক্ষ শূন্য হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। যে ব্যক্তি গাছ কাটছিলেন তার কাছে বৈধ অনুমতি ছিল না।
তারপরেও কিভাবে ওই ব্যক্তি গাছ কাটছিলেন সেটা প্রশাসনের দেখা উচিত। আমরা এজাহার করবো। ঘটনাস্থলে উপস্থিত তার ঘেরা রেঞ্জের বিট অফিসার বিকাশবন্ধু রায় জানান, গাছ কাটার জন্য আমাদের থেকে কোন অনুমতি কেউ নেয়নি। আমরা কাটা অংশ বাজায়াপ্ত করেছি। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
যে ব্যক্তি গাছ কাটছিলেন সেই প্রদীপ দাস বলেন, গাছ কাটা হয়নি, পুরানো গাছে কয়েকটি জীর্ণ ডালপালা ছিল। যেকোনো সময় পড়ে দুর্ঘটনা ঘটতে পারতো। এখান দিয়ে বহু মানুষ যাতায়াত করে। তাদের কথা চিন্তা করে স্থানীয় ব্যবসায়ীরা পৌরসভায় জানালে পৌরসভার অনুমতি নিয়ে জীর্ণ ডালপালা ছাটা হয়েছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja