Explore

Search

August 9, 2026 7:53 pm

IAS Coaching

পুলিশ–প্রেসের প্রীতি ক্রিকেট ম্যাচে বন্ধুত্বের আবহ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে রবিবার অনুষ্ঠিত হল রায়গঞ্জ থানার পুলিশ ও উত্তর দিনাজপুরের সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। খেলাকে কেন্দ্র করে এদিন মাঠে দেখা যায় উৎসবমুখর পরিবেশ ও সৌহার্দ্যের ছবি।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রায়গঞ্জ থানার পুলিশ দল নির্ধারিত ১২ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিক দল লড়াই করলেও শেষ পর্যন্ত ৯৯ রানেই তাদের ইনিংস থামে। ফলে জয়ী হয় রায়গঞ্জ থানার পুলিশ দল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রায়গঞ্জ থানার আইসি ম্যান অফ দ্য ম্যাচের সম্মান পান। পাশাপাশি, বর্তমান পত্রিকার সাংবাদিক সুমন রায় বেস্ট বোলারের ট্রফি এবং সি এন টেলিভিশনের সাংবাদিক নন্দ দুলাল সরকার সেরা ব্যাটসম্যানের পুরস্কার অর্জন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিন ও গৌরি পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। রায়গঞ্জ থানার আই সি বিশ্বাশ্রয় সরকার বলেন, এই ধরনের প্রীতি ম্যাচ পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে তোলে।

Advertisement
Live Cricket Score
upskillninja