Explore

Search

June 17, 2026 6:41 am

IAS Coaching
Latest News

দীর্ঘ এক বছর বাদে আবার ঘড়ি স্তম্ভে লাগানো হলো সচল ঘড়ি

#মালবাজার: দীর্ঘ এক বছর বাদে মালবাজার শহরের খড়ি মরে ঘড়ি স্তম্ভে লাগানো হলো সচল ঘড়ি। ঢং ঢং শব্দে সময়ের জানান দিল শহরবাসীকে। দীর্ঘসময় বাদে আবার ঘড়ি সচল হওয়ায় সাধুবাদ জানিয়েছে শহরের বাসিন্দারা।
সালটা তখন ২০১৬-২০১৭, মাল পৌরসভায় একক ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান ছিলেন স্বপন সাহা।
তার নেতৃত্বে শহরে একাধিক উন্নয়ন মূলক কাজ ও স্মারক তৈরি হয়েছিল। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মালবাজার টেশন রোডে চৌরাস্তার মোড়ে ঘড়ি স্তম্ভ। ইংল্যান্ডের বার্কিং হামের হরিশ স্তম্ভের আদলে  তৈরি হয়েছিল ঘড়ি স্তম্ভ। প্রতি ঘন্টা অন্তর ঢং ঢং শব্দে সময়ের জানান দিত ঘড়ি।
শহরের বিভিন্ন অনুষ্ঠানের সময় বিশেষ করে বড়দিনে সেজে উঠতে এই ঘড়ি মোর। অনেকেই সেলফি তুলে ক্যামেরায় বন্দি করে রাখতো সেই ছবি।
২০২৪ সালে স্তম্ভ দাঁড়িয়ে থাকলেও ঘড়ি বিকল হয়ে যায়। এ নিয়ে আক্ষেপের শেষ ছিল না শহরবাসীর। তারপর পৌরসভার উদ্যোগে ওই বছর সেপ্টেম্বর মাসে চারদিকের ঘড়ি খুলে মেরামতের জন্য পাঠানো হয়। বছর গড়িয়ে গেলেও ঘড়ি মেরামত না হওয়ায় মানুষের মধ্যে খুব বাড়ছিল। অবশেষে রবিবার সেই ঘড়ির স্তম্ভে লাগানো হলো নতুন সচল ঘড়ি।
এই বিষয়ে, মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ী জানান, আগের ঘড়ির প্রযুক্তিগত ত্রুটি থাকায় মেরামত করা সম্ভব হচ্ছিল না।সে জন্যে পৌরসভার পক্ষ থেকে টেন্ডার করে নতুন ঘড়ি লাগানো হয়েছে। ঘড়ির স্তম্ভে রং করা হয়েছে।
সম্পূর্ণ কাজটি করতে প্রায় ছয় লক্ষ টাকা খরচ হয়েছে। আবার ঘড়ি সচল হওয়ায় শহরের পৌরসভা কে সাধুবাদ জানিয়েছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja