Explore

Search

June 23, 2026 8:52 am

IAS Coaching

SSC পরীক্ষার দিন চরম বিভ্রান্তি, বিকল রায়গঞ্জ ঘড়ি মোড়ের ঘড়ি

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার দুপুরে রায়গঞ্জের বেশ কয়েকটি স্কুলে শিক্ষকতার লক্ষ্য নিয়ে পরীক্ষায় বসল কয়েক হাজার হবু শিক্ষক। কিন্তু এদিনই চরম নাকাল হতে হল ওই হবু শিক্ষকদের। ঘুরল না ঘড়ি মোড়ের ঘড়ির কাটা। রাত গভীরেই বন্ধ থাকায় সকাল ১১টার সময়তেই ঘড়ির কাটা ছুঁয়ে আছে ১২ টা ৯ এর কাটা। এতে বিভ্রান্ত হয়ে গেলেন বহু সাধারণ মানুষ।

রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত মোহনবাটি এলাকা অবস্থিত ঘড়িটি সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের প্রতিদিনের রুটিনের সাথে জড়িত। কিন্তু সেই ঘড়ি খারাপ থাকায় মন খারাপ শহরবাসীর।

যদিও রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকার বলেন, প্রযুক্তি গত কারণে ওই ঘড়িটি বন্ধ হয়েছে শুনলাম। তবে সাধারণ মানুষের স্বার্থে দ্রুত ওটা ঠিক করতে উদ্যোগ নেওয়া হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja