
#মালবাজার: রাজ্যে পালা বদরের পর থেকেই ডুয়ার্সের মাটিয়ালি ব্লকে অনেকেই দলের পদে ইস্তফা দিয়েছেন। কিন্তু, পঞ্চায়েত প্রধানের প্রধানের পথ থেকে ইস্তফা গত শুক্রবারের আগে পর্যন্ত কেউ দেন নি। শুক্রবার মাটিয়ালি – ইন্ডং গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবশঙ্কর দাস শারীরিক কারনে প্রধানের ইস্তফা দেন।

মাটিয়ালী ব্লকের বিডিও’য়ের কাছে লেখা এক চিঠিতে তিনি তার পদত্যাগ পত্র জমা দেন। চিঠিতে তিনি তার শারীরিক কারনে ইইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় মাটিয়ালি ব্লকের রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, শিব শংকর দাস মমতার মন্ত্রিসভার অন্যতম সদস্য বুলু চিকবড়াইকের বৈবাহিক। এ প্রসঙ্গে ব্লক প্রশিক্ষণ সুত্রে জানা গেছে, শিব শঙ্কর দাস পদত্যাগ পত্র জমা দিলেও শনিবার পর্যন্ত তার পদত্যাগ পত্র গৃহীত হয়নি। পরবর্তী প্রধান কে হবেন? এ নিয়ে জল্পনা শুরু হয়েছে।





