Explore

Search

August 3, 2026 2:45 am

IAS Coaching

নতুন জেলা শাসককে সংবর্ধনা, উপস্থিত সাংসদ-মন্ত্রী-বিধায়কেরা

#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার নবনিযুক্ত জেলা শাসক (ডিএম) শেভালে অভিজিৎ তুকারামকে রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর নতুন জেলা শাসককে শুভেচ্ছা জানিয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং সাধারণ মানুষের স্বার্থে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন বলেই তিনি আশাবাদী। একইসঙ্গে তিনি নতুন জেলা শাসকের সফল কর্মজীবনের শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ। তাঁরা সকলেই নবনিযুক্ত জেলা শাসককে ফুলের তোড়া ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে জেলার উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক পরিষেবা আরও গতিশীল করা এবং জনস্বার্থে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

নবনিযুক্ত জেলা শাসক শেভালে অভিজিৎ তুকারাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, উত্তর দিনাজপুর জেলার সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক পরিষেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

Advertisement
Live Cricket Score
upskillninja