#মালবাজার: দেশের অন্যান্য এলাকার মত মাল মহকুমা এলাকায় শুরু হলো জনগণনার কাজ। শনিবার এই উপলক্ষে পৌরসভার সভাকক্ষ এবং ব্লক প্রশাসন গুলোর সভাকক্ষে এক সচেতনতা মূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সেদিন দুপুর বারোটায় মাল পৌরসভার সভাকক্ষে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ী, প্রবীন সংগীতশিল্পী শম্ভুনাথ দত্ত, পরিবেশ কর্মী স্বরূপ মিত্র সহ অন্যান্যরা। ২০১১ সালে সর্বশেষ জনগণনা হয়েছিল তারপর শনিবার থেকে শুরু হয় জনগণনা ২০২৭ এর কর্মসূচি। কিভাবে এই কর্মসূচির বাস্তব রূপায়ণ হবে তথ্যচিত্রের মাধ্যমে তা প্রদর্শন করা হয়।

পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরি বলেন, ১ আগস্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত একজন নাগরিক তার সমস্ত রকম তথ্য নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ডাউনলোড করবেন। ১৬ আগস্ট থেকে সেন্সাস কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। সেই সময় নিজের সমস্ত রকম তথ্য তাদের প্রদর্শন করতে হবে। মিলিয়ে দেখে নেবেন। এই প্রথমবার ডিজিটাল মাধ্যমে জন গণনার কাজ শুরু হচ্ছে। প্রতিটি নাগরিককেই এই বিষয়ে সহযোগিতা করা প্রয়োজন।





