
#ইসলামপুর: শরৎকাল মানেই মনের মাঝে পুজো পুজো অনুভূতি আসে। শরৎ মানেই আনন্দ উৎসবের ঋতু। একদিকে ছুটির আমেজ। অপরদিকে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সবমিলিয়ে এক অনন্য চিত্র। প্রতিবছর শরৎকালে কৈলাশ থেকে উমা পাড়ি দেন পিতৃগৃহে। বছরভর অপেক্ষার পর সন্তান সন্ততিদের নিয়ে মর্ত্যধামে নেমে আসেন দেবী। যাকে ঘিরে চলে জোড় প্রস্তুতি। দেবীকে বরণ করতে প্রায় মাস খানেক ধরে চলে তার জোগারযন্ত্র। আগমনীর সুরে বেজে ওঠে ঢাকের বাদ্যি।


আনন্দ আর উচ্ছ্বাসের মধ্যে দিয়ে কেটে যায় ৫ টা দিন। দরজায় কড়া নাড়ছে বাঙালীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। যাকে ঘিরে এখন চলছে শেষমুহুর্তের প্রস্তুতি। পুজো প্রাঙ্গনে মায়ের আগমনের প্রস্তুতি। বিভিন্ন জায়গার পাশাপাশি ইসলামপুর শহরজুড়ে মন্ডপগুলিতে নাওয়া খাওয়ার জো নেই শিল্পীদের। প্রতিবছরের মত এবারেও জাঁকজমকতার সাথেই দুর্গা পুজোর আয়োজন করেছে ইসলামপুরের দেশবন্ধু পাড়ার আদর্শ সংঘ। গুটি গুটি পায়ে চলতে চলতে এবছরে তাদের পুজো ৬০ তম বর্ষে পদার্পন করল।

প্রতিবছরই তারা ভিন্ন ধরনের পুজোর আয়োজন করে থাকে। এবারেও সেই একই ধারা বজায় থাকছে। এবারে তাদের পুজো মন্ডপের বিশেষ আকর্ষণ হল “রামমন্দির”। অর্থাৎ বোঝাই যাচ্ছে।তাদের পুজো মন্ডপটি কতটা কালারফুল হতে যাচ্ছে। সুউচ্চ চোখ ধাঁধানো মন্ডপ জুড়ে থাকছে প্রচুর কারুকাজ। তার সাথেই সাযুজ্য রেখে চলছে ডেকোরেশন। সেই সঙ্গে থাকছে প্রতিমার মৃন্ময়ী রুপ ও বিশেষ আলোকসজ্জা। এ বৎসরের পুজো প্রায় 50 লক্ষ টাকার উপরে তাদের এবার বাজেট। গত বছরের ভিড়কেও তারা এবার টপকে যাবেন বলে তাদের আশা।






