Explore

Search

July 11, 2026 8:27 pm

IAS Coaching

বাবার স্মৃতিতে  নতুন কাপড় দিয়ে অজস্র মুখে হাসি ফুটালেন ছেলে

#ইসলামপুর: শুভ মহালয়ায় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা র দিন।  ইসলামপুর শহরের এক ব্যবসায়ী বিপ্রজিত রায় নিজের মৃত বাবার স্মৃতির উদ্দেশ্যে ইসলামপুরের পৌর এলাকায় দুঃস্থ এবং সাধারণ মানুষদের এদিন বস্ত্র বিতরণ করেন। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়ালের হাত দিয়ে এবং ইসলামপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলরের উপস্থিতিতে নিজের বাবার স্মৃতির উদ্দেশ্যে সাধারণ মানুষের মধ্যে বস্ত্রসহ শাড়ি বিতরণ করেন।
বিপ্রজিত বাবু জানান, গত বারই সেপ্টেম্বর মাসে তার বাবা পরলোক গমন করেন। শুভ মহালয়া উপলক্ষে এবং দুর্গোৎসবের শুভ সূচনায় বাবার স্মৃতির উদ্দেশ্যে কিছু দুস্থ মানুষদের হাতে পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল এর হাত দিয়ে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করলাম। বাবার আত্মার শান্তির কামনায় এদিনের এই কর্মসূচির আয়োজন।
Advertisement
Live Cricket Score
upskillninja