Explore

Search

July 11, 2026 9:09 pm

IAS Coaching

শান্তিতে কাটুক দুর্গাপূজা, সভায় বসলো ইমাম মুয়াজ্জিনরা

#ইসলামপুর: ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন এবং চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে সোমবার ইসলামপুর বাস টার্মিনাস মুক্তমঞ্চে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল, গোয়ালপোখোরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
মোহাম্মদ সাজ্জাদ মহকুমা কো-অর্ডিনেটর জানান, আসন্ন দুর্গাপূজায় যাতে সবাই শান্তিতে থাকে এবং উৎসবে কোন অশান্তি যেন না হয় সেই বার্তা দিদি দিয়েছেন। তার জন্যই আজকের এই সভা। তিনি বলেন, আমরা সবাই মিলে একসঙ্গেই থাকব। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সমগ্র ভারতবাসী ও পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা যাতে শান্তির সঙ্গে পালিত হয় সেই আশা করি।
Advertisement
Live Cricket Score
upskillninja