
#রায়গঞ্জঃ সর্বভারতীয় বণিক সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেডার্স বা Confedaration of Indian Traders(CAIT) এর পশ্চিম বঙ্গ চ্যাপটারের জন্য উত্তর দিনাজপুর জেলা থেকে সিনিয়র সহ সভাপতি হলেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুণ্ডু। এছাড়াও অভিজিৎ বোস দায়িত্ব পেলেন যুগ্ম সম্পাদকের।

২৮ ও ২৯ শে সেপ্টেম্বর নতুন দিল্লিতে আয়োজিত ন্যাশনাল ট্রেডার্স সামিটে তারা এই পদ গুলোতে নির্বাচিত হয়েছেন। শঙ্কর বাবু বলেন, এতে আমাদের সংগঠনের দায়িত্ব ও কর্মব্যস্ততা আরও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখতে আপ্রাণ চেষ্টা করব।

দিল্লি থেকে ফোনে অভিজিৎ বাবু বলেন, এর ফলে আমাদের স্থানীয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা গুলো সরাসরি জাতীয় স্তরে আলাপ আলোচনার সুযোগ পাবে। এতে বণিক সংগঠনের সদস্যরা উপকৃত হবে।







