Explore

Search

July 11, 2026 9:10 pm

IAS Coaching

দুর্গাপূজার প্রাক্কালে মন্দিরে চুরি, এলাকায় চাঞ্চল্য

#মালবাজার: সপ্তাহ পেরোলেই এই বাংলার সেরা উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাড়ি থেকে প্যান্ডেল সর্বত্র সাজো সাজো রব। এইরকম পরিস্থিতিতে  স্থায়ী দুর্গা মন্দির থেকে ১৩টি মুল্যবান কাঁসা ও পিতলের ঘন্টা চুরি হয়ে গেল। এতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মাল ব্লকের ওয়াশাবাড়ি চাবাগান লাগোয়া এক দুর্গা মন্দিরে।
জানাগেছে, ওয়াশাবাড়ি চাবাগান লাগোয়া কালিম্পং জেলার মংপং থানা এলাকায় একটি দুর্গা মন্দির রয়েছে। বনাঞ্চল ঘেরা এই মন্দিরে নিয়মিত পুজা হয়। বছরের বিভিন্ন সময় নানা উৎসব হয়। বহু পুন্যার্থী পুজা দিতে আসেন। অনেকের মনস্কামনা পূর্ণ হলে মন্দিরে ঘন্টা দান করেন। সেই ঘন্টা মন্দিরের বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখা হয়। সেই ঘন্টা বাজিয়ে পুন্যার্থীরা মন্দিরে প্রবেশ করে।
রাতে মন্দিরে কেউ থাকেনা। এহেন মন্দিরের নয় নয় করে ১৩ ঘন্টা চুরি হয় গত এক সপ্তাহে। মন্দির কমিটির পক্ষে আশা শাহী বলেন, গত রবিবার যখন পূজা দিতে আসি তখন দেখি ৬ টা ঘন্টা নেই। তারপর আবার দেখি আরও ৭ টা ঘন্টা নেই। বাকি ঘন্টা খুলে ভিতরে রেখে দিয়েছি। পুলিশের কাছে এজাহার করেছি। বলেছি বিষয়টি দেখতে বলেছি।
Advertisement
Live Cricket Score
upskillninja