Explore

Search

July 11, 2026 9:56 pm

IAS Coaching

একের পর এক সড়ক দুর্ঘটনায় ঘটছে মৃত্যু, ক্ষিপ্ত মানুষ টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলো মেটেলিতে

#মালবাজার: একের পর এক দুর্ঘটনা লেগেই আছে মালবাজার মহকুমা এলাকার  মেটেলিতে। শুক্রবার রাতে মর্মান্তিক এক  পথ দুর্ঘটনার এক ব্যাবসায়ীর মৃত্যুর পর, শনিবার চালসা মেটেলীর রাজ্য সড়ক অবরোধ করল মেটেলি বাজারের ব্যবসায়ী সহ স্থানীয়রা। শনিবার মেটেলির ইংডং মোড় এলাকায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানিয়রা। একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে অথচ নির্বিকার পুলিশ প্রশাসন দাবি স্থানিয়দের। প্রতিদিন বাইকের দৌরাত্ম বেরেই চলেছে এই রাজ্য সড়কে দেখার কেউ নেই বলে অভিযোগ।
এই বাইকের ধাক্কায় গতকাল রাতে মেটেলির এক ঔষধ ব্যাবসায়ী নির্মলেন্দু পাইনের মৃত্যু হয়। ব্যাবসায়ীদের বক্তব্য রাস্তার যেখানে সেখানে গাড়ি পার্কিং। ফুটপাত দখল করে কিছু মানুষ ব্যাবসা করছে।  যার ফলে রাস্তা সঙ্কুচিত হয়ে পরছে। সেই কারনে দুর্ঘটনা বারছে। রাস্তায় কিছু স্পীড বেকার ছিলো, সেই স্পীড বেকারও তুলে দেওয়া হয়েছে, সেই কারনে দ্রুত গতীতে গাড়ি চলাচল করে এই রাস্তায়। নির্বিকার মেটেলি পুলিশ প্রশাসন, দাবি স্থানিয় মহিলাদের।
অবিলম্বে প্রশাসন কোন ব্যাবস্থা না নিলে বৃহত্তর আন্দলোনের হুমকি দেয় ব্যাবসায়ী এবং স্থানিয় মানুষজন। পুলিশ প্রশাসন এর আশ্বাসে প্রায় দুই  ঘন্টা অবরোধের পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়। এদিকে শনিবার বিকালে ময়নাতদন্তের পর তার মৃতদেহ মেটেলিতে ফিরে আসে।
Advertisement
Live Cricket Score
upskillninja