Explore

Search

July 11, 2026 10:46 pm

IAS Coaching

এক যুবকের মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ইসলামপুর মহকুমা হাসপাতালে

#ইসলামপুর: এক যুবকের মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনাকে ঘিরে পুলিশের সঙ্গে বচসা মৃতের আত্মীয়দের।
জানা যায়, সোমবার রাতে উওর দিনাজপুরের ইসলামপুরের মেলামাঠ একাকার বাসিন্দা বিজয় রায় মদ্যপ অবস্থায় আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা বিজয় রায়কে ইসলামপুর মহকুমা হাসপতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিজয় রায়ের মৃত্যুর কথা বিশ্বাস করতে না পেরে  অন্যত্র চিকিৎসার জন্যে  নিয়ে যেতে চান পরিবারের পরিজনেরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সেই যুবকের দেহ  ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে নিয়ে যেতে চাইলে পরিবারের সঙ্গে বচসার সৃষ্টি হয়। পাশপাশি পরিবারের সদস্যরা হাসপতালের সামনে দেহ মাটিতে রেখে আর্তনাদ করতে থাকেন।
ঘটনার খবর পেয়ে হাসপতালে আসে ইসলামপুর থানার পুলিস।। পুলিশের সাথেও বচসায় জড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা। অবশেষে ময়না তদন্তের জন্যে দেহ ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যেতে সফল হয়েছে ইসলামপুর থানার পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja