Explore

Search

July 11, 2026 11:32 pm

IAS Coaching

মানবিক ও সাংস্কৃতিক ভাবনায় ইসলামপুর উৎসবকে ঘিরে উদ্দীপনা শহরে

#ইসলামপুর: মানবিক ও সাংস্কৃতিক ভাবনায় ইসলামপুর উৎসবকে ঘিরে উদ্দীপনা শহরে। রোববার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক ভাবনায় অন্যান্য বছরের মতো এবারও পালিত হলো শারদ উৎসব এর আগে ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার সোসাইটির পরিচালনায় ইসলামপুর উৎসব ২০২৪। এদিন ইসলামপুর শহরের রবীন্দ্র মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে সকাল দশটায় শোভাযাত্রা বের করা হয়। গোটা ইসলামপুর শহর পরিক্রমা করে। পর জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি। সকাল ১১ টা নাগাদ রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। দুপুর নাগাদ হুইলচেয়ার বিতরণ করা হয় দুস্থ মানুষজনদের। হুইল চেয়ারের পাশাপাশি ট্রাই সাইকেল এবং কানের মেশিনও দেওয়া হয়।
যেহেতু পূজোর প্রাক মুহূর্ত তাই ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটির বিশেষ উদ্যোগ ভালবাসার বাজার। যেখান থেকে দু:স্থ মানুষেরা নিজেদের পছন্দমত জামাকাপড় সংগ্রহ করেন। সন্ধ্যেবেলা স্থানীয় শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি চলে গুণীজন সংবর্ধনা এবং সোসাইটির জন্মদিন পালন।
রাত আটটা নাগাদ মুম্বাই ও কলকাতার খ্যাতনামা শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হয় বিচিত্রা অনুষ্ঠান। ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস জানিয়েছেন, জন্ম মৃত্যুর মাঝে কিছু ভাল কাজ করে মানুষের মনে দাগ রেখে যেতে চাই। এ কারণেই এমন সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি সহ অন্যান্যরা।
Advertisement
Live Cricket Score
upskillninja