Explore

Search

July 11, 2026 11:32 pm

IAS Coaching

খুঁটি পুজো দিয়ে ম্যারাথনের আয়োজন করে পূজার তোরজোর শুরু হলো মঙ্গলবাড়িতে

#মালবাজার: দুর্গাপূজার আর মাত্র ১৫ দিন বাকি, নদীর চরে কাশফুলের রাশ, বাতাসে শিউলির গন্ধ। এরকম পরিবেশে রবিবার খুটি পুজা দিয়ে পুজার তোরজোর শুরু করে দিল মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবছর ৬৬তম বর্ষের পূজা উপলক্ষে  ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে পূজা কমিটি। পূজার মধ্যে মানুষের স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে এই আয়োজন বলে পূজা কমিটির দাবী। চাবাগান, বনাঞ্চল ঘেরা মঙ্গলবাড়ি এক পুরানো জনপদ। দুর্গাপূজা উপলক্ষে সবার মধ্যে এক উৎসাহ দেখা গেছে।
রবিবার বিকালে সাংবাদিক  সন্মেলন করে পুজা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর অমরজিৎ সিং চৌহান বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে মহালয়ার দিন মঙ্গলবাড়ি থেকে বাতাবাড়ি পর্যন্ত ১২ কিমি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছি । আজ সকালে খুটি পুজা হয়েছে। পুজার মাঝে ডেঙ্গু সহ অন্যান্য বিষয়ে সচেতনতা নিয়ে কর্মসূচি সুচি রয়েছে। এরসাথে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
Advertisement
Live Cricket Score
upskillninja