
#রায়গঞ্জ: আর জি কর কাণ্ডের পর রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা বিষয়টি এই মুহূর্তে রাজ্য তথা পুলিশ প্রশাসনের সবথেকে বড় মাথা ব্যাথার কারণ। এই ঘটনা নারী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে বারবার দাঁড় করিয়েছে রাজ্যের পুলিশি নিরাপত্তা ব্যবস্থাকে। এমতাবস্থায় নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জেলায় চালু হয়েছে ‘পিঙ্ক মোবাইল’ ভ্যান। এই কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগেও চালু হলো ‘পিঙ্ক মোবাইল’ পরিষেবা।

রবিবার রায়গঞ্জ কর্ণজোড়ায় অবস্থিত জেলা আরক্ষাধীক্ষকের করনে এই প্রকল্পটির শুভ সূচনা করলেন ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ সুধীর কুমার নীলকান্তম এবং রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার উপস্থিতিতে “পিঙ্ক মোবাইল” চালু হয়েছে। রায়গঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এটি নারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য একটি বিশেষ এই উদ্যোগ। 360 ডিগ্রী ক্যামেরা দিয়ে বিশেষভাবে সজ্জিত গাড়ি প্রশিক্ষিত মহিলা অফিসারদের দ্বারা পরিচালিত হবে।

হয়রানি, গার্হস্থ্য হিংসা বা মহিলাদের নিরাপত্তার জন্য কোনও হুমকির সাথে জড়িত ঘটনার বিরুদ্ধে খুব দ্রুত কার্যকারী ভূমিকা পালন করবে এই প্রকল্প। সম্ভাব্য অপরাধ ঠেকাতে স্কুল, কলেজ এবং বাজারের মতো সংবেদনশীল এলাকায় টহল দেবে। এই উদ্যোগটি মহিলাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে বিশেষভাবে কার্যকরী হবে বলে মাঠ পুলিশ প্রশাসনের।







