Explore

Search

July 12, 2026 12:17 am

IAS Coaching

জন্মদিনে প্রত্যন্ত এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থার  চিকিৎসা শিবিরে পরিষেবা দিলেন সমাজসেবী

#মালবাজার: মাল ব্লকের প্রত্যন্ত এলাকা টটগাও, এলেনবাড়ি চা বাগান। বেশ কয়েক হাজার মানুষ বসবাস করে। যেখান থেকে ব্লক হাসপাতালের দুরত্ব প্রায় ১৯ কিমি, মাল সুপার স্পেশালিটি হাসপাতালের দুরত্ব প্রায় ৩৫ কিমি। চলতি বছর বন্যায় প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছে টটগাও বস্তি। এখনো বহু মানুষ ত্রান শিবিরে রয়েছে। এহেন এলেনবাড়ি চাবাগানে শনিবার বিশিষ্ট ডাক্তারদের নিয়ে বিনামূল্যে চিকিৎসা শিবির করলেন গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা।
এদিন শিবিরে উপস্থিত ছিলেন মাল সুপার স্পেশালিটি হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণা বর্মন, শিলিগুড়ি চিকিৎস নিলম রায়, বাগরাকোট এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজেশ ছেত্রী সহ অন্যান্যরা। এদিন এই শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি ওষুধ দেওয়া হয়। আয়োজক সংস্থার সভাপতি দীপিকা রক্ষিত বন্দ জানান, এদিন ১৭৮ জন রোগীর চিকিৎসা করা হয়। রক্তচাপ, শর্করার মাত্রা পরীক্ষা সহ অন্যান্য রোগের চিকিৎসা করা হয়েছে। বেশ কিছু গর্ভবতী মা’য়েরা এসেছিলেন তাদেরও পরামর্শ দেওয়া হয়।
সংস্থার সম্পাদিকা বিন্দু শর্মা বলেন, আমার প্রত্যন্ত এলাকা বেছে নিয়ে চিকিৎসা শিবির করি। শুধু তাই নয়, পুজা ও উৎসবের সময় দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করি। এদিন এই শিবিরের প্রধান ব্যাবস্থাপক ছিলেন বাগরাকোট এলাকার সমাজসেবী রাজেশ ছেত্রী। এদিন ছিল তার জন্মদিন তবু পরিবারের সঙ্গে না থেকে প্রত্যন্ত এলাকার চিকিৎসা শিবিরে দিন কাটালেন। কেক কাটলেন ও মানুষকে পরিসেবা দিয়েছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja