Explore

Search

July 12, 2026 12:17 am

IAS Coaching

মহিলাদের নিরাপত্তায় চালু হলো পিঙ্ক পেট্রোল ভ্যান

#ইসলামপুর: ইসলামপুর জেলা পুলিশের উদ্যোগে আজ এই পিঙ্ক পেট্রোল ভ্যানের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার জবী থমাস কে, অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা সহ পুলিশ জেলার বিভিন্ন আধিকারিকেরা। তিস্তা পল্লী এসপি অফিস থেকে পুলিশ সুপার সবুজ পতাকা নাড়িয়ে এই পিঙ্ক পেট্রোল ভ্যানের সূচনা করেন।
পুলিশ সুপার বলেন, রাজ্যের অন্যান্য জেলাতেও এই পিঙ্ক পেট্রোল ভ্যান চালু হয়েছে। ইসলামপুর জেলাতেও এটি চালু হল। মূলত এই পেট্রোল ভ্যান মহিলাদের নিরাপত্তার স্বার্থে টহল দেবে। বিভিন্ন পার্ক শপিংমল সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় টহল দেবে বলে তিনি জানান।
Advertisement
Live Cricket Score
upskillninja