
#রায়গঞ্জ: আরজিকরের অভয়াকাণ্ডের প্রতিবাদে নিজেদের পুজোর আমন্ত্রণ পত্রে ‘জাস্টিস ফর আরজিকর’ লিখে প্রতিবাদে সামিল হলো রায়গঞ্জের ঐতিহ্য প্রাচীন দুর্গাপূজা কমিটি বিদ্রোহী। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্রোহী ক্লাবের কর্ণধার তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, আরজিকরের ঘটনা রাজ্যের নারী নিরাপত্তার কঙ্কালসার চেহারা সবার সামনে নিয়ে এসেছে।

উপরন্তু রাজ্যের শাসক দলের প্রত্যক্ষ মদতে এই ঘটনার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও তোলেন তিনি। তিনি আরো জানান সম্ভব হলে এই ঘটনার প্রতিবাদস্বরূপ নিজেদের পুজোর আয়োজন আরো সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততম করতেন তারা।








