Explore

Search

July 12, 2026 12:16 am

IAS Coaching

সর্পদংশনে বনকর্মী সহ জখম দুই

#মালবাজার: একদিকে প্রচন্ড গরম অন্যদিকে শীতের পূর্বাভাস পেয়ে খাদ্যের সন্ধানে  সরীসৃপকূল এদিক ওদিক বেরিয়ে পড়েছ। এতেই সমস্যায় পড়েছে মানুষ। সামান্য ভুলে সর্পদংশনের শিকার হচ্ছে। বৃহস্পতিবার এভাবেই সাপের কামড়ে জখম হলো বনকর্মী সহ অন্য এক ব্যক্তি। সূত্র মারফৎ জানাগেছে, ক্রান্তি ব্লকের দেবীঝোড়া এলাকায় ভাগী সরকার নামের ব্যাক্তি বৃহস্পতিবার রাতে নদীতে মাঝ ধরছিলেন।
সেই সময় এক বিষাক্ত সাপ তাকে দংশন করে।প্রচন্ডরকম যন্ত্রনায় শ্রী সরকার ছটফট করতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে দ্রুত ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার চিকিৎসা চলছে। অপর দিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানাবাড়ি চাবাগানে।সেখানে বাংলা স্কুলের পাশে একটি ফাস্ট ফুডের দোকানে আচমকা এক বিরাট অজগর ঢুকে পড়ে।
এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় বনদপ্তরের  তারঘেরা রেঞ্জে। সেখান থেকে বনকর্মীরা সাপটিকে উদ্ধার করেতে আসে। সাপটিকে ধরতে গিয়ে আচমকাই ববুল উরাও নামের এক বনকর্মীকে অজগর সাপটি কামড়ে দেয়। ঘটনায় ওই বন কর্মী জখম হন। দ্রুত তাকে ওদলাবাড়ি ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
ওদলাবাড়ির বিশিষ্ট পরিবেশ প্রেমী নফসর আলি বলেন, প্রচন্ড গরম চলছে এতে সাপের উপদ্রব বাড়ে। পাশাপাশি এসময় শীতের পূর্বাভাস পেয়ে সরীসৃপদের প্রকাশ বেড়ে যায়। খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। তাই সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিত।
Advertisement
Live Cricket Score
upskillninja