Explore

Search

July 12, 2026 12:17 am

IAS Coaching

জীবনবিমার গ্রহণ যোগ্যতা বাড়াতে মালে প্রথম এলেন জোনাল ম্যানেজার অজয় কুমার

#মালবাজার: মালবাজার শহরে জীবনবিমার ব্রাঞ্চ অফিস হয়েছে প্রায় তিন দশক পেরিয়ে গেছে। ডুয়ার্সের বিভিন্ন এলাকার মানুষ জীবনবিমার কাজের সঙ্গে জরিত। কিন্তু, দীর্ঘদিন ধরে জীবন বিমার দপ্তর থাকলেও এ পর্যন্ত কোন জোনাল ম্যানেজার এই দপ্তরে পদার্পণ করেন নি। বৃহস্পতিবার এই প্রথম মালবাজার ব্রাঞ্চ অফিসে এলেন জীবন বিমার পূর্বাঞ্চলের জোনাল ম্যানেজার অজয় কুমার।
এদিন তার আগমন উপলক্ষে দপ্তরের কর্মী ও এজেন্টদের মধ্যে সাজো সাজো ভাব ছিল। এদিন বিকাল ৩টা নাগাদ তিনি নিউমাল রেলস্টেশনে এসে নামেন। তাকে বাইক র‍্যালি সহযোগে মালবাজার ব্রাঞ্চ অফিসে নিয়ে আসে কর্মী ও এজেন্টরা।
তিনি এসে একটি বৃক্ষ রোপণ করেন। পরে কর্মী ও এজেন্টদের সঙ্গে মিলিত হন। জীবনবিমা কার্যকারিতা বাড়াতে পরামর্শ দেন। দপ্তর সুত্রে জানাগেছে, তিনি মুলত শিলিগুড়ি দপ্তরে এসে ছিলেন। পরে ডুয়ার্সের মালবাজার দপ্তর পরিদর্শন করেন।
Advertisement
Live Cricket Score
upskillninja