Explore

Search

July 12, 2026 1:07 am

IAS Coaching

লোকনৃত্য প্রতিযোগিতায় সেরা করনদিঘী হাই স্কুল

#রায়গঞ্জঃ জাতীয় জনসম্পদ শিক্ষা কর্মসূচীর আওতায় সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক উত্তর দিনাজপুর জেলা স্তরের জাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার ইসলামপুর মহকুমার ডালখোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডঃ কে.এ. সাদাত, অধ্যক্ষ, জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থা, উত্তর দিনাজপুর।

উপস্থিত ছিলেন যথাক্রমে, সুশান্ত মজুমদার (জেলা বিদ্যালয় পরিদর্শক, অধিবিদ্যা, মাধ্যমিক শিক্ষা, উত্তর দিনাজপুর), সোমনাথ চক্রবর্ত্তী (জেলা সমন্বয়ক, সম্প্রদায় বিচলন ও পরিপূরক বিদ্যালয়, জেলা শিক্ষা দপ্তর, সমগ্র শিক্ষা মিশন, উত্তর দিনাজপুর), সুকুমার বিশ্বাস (প্রধান শিক্ষক, ডালখোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়), রুমা দাস (প্রধান শিক্ষিকা, নন্দঝাড় আদিবাসী তপশীলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়), সুদেষ্ণা বিশ্বাস (ভারপ্রাপ্ত শিক্ষিকা, ডালখোলা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়), শ্রীপর্ণা দাস (প্রধান শিক্ষিকা, করণদীঘি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়), জয়শ্রী সরকার (শিক্ষানুরাগী, কবি ও সাহিত্য সংগঠক) প্রমুখ।

প্রতিযোগিতায় গোয়ালপোখর-১ ব্লক থেকে নন্দঝাড় আদিবাসী তপশীলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ভুলকাবাড়ী উচ্চ বিদ্যালয়, গোয়ালপোখর-২ ব্লক থেকে সেন্ট ইগ্নিসিয়াস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সূর্য্যাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং করণদীঘি ব্লক থেকে ডালখোলা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আব্দুলপুর উচ্চ বিদ্যালয়, করণদীঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও করণদীঘি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এই মোট আটটি প্রতিযোগী বিদ্যালয় দল অংশগ্রহণ করে।

করণদীঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দল জেলায় প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ২৯শে সেপ্টেম্বর কোলকাতা রওনা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে করণদীঘি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ডালখোলা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় বিচারকের আসন অলংকৃত করেন শুভ্র শঙ্কর নাগ, ডঃ অভিজিৎ চৌধুরী, শ্রাবণী রায়, জনার্দন সরকার, প্রিয়াঙ্কা দে ও প্রিয়াঙ্কি তালুকদার প্রমুখেরা। সমগ্র অনুষ্ঠান সুন্দরভাবে সঞ্চালনা করেন ডঃ সৌমিত্র নন্দী, সহকারী শিক্ষক, ডালখোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

Advertisement
Live Cricket Score
upskillninja