
#রায়গঞ্জে: আজকে উওর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির আয়োজনে জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে পিসি এন্ড পিএনডিটি এক্ট,১৯৯৪ সংক্রান্ত একটি সেনসেটাইজেশন ওয়ার্কশপের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি পম্পা পাল, অতিরিক্ত জেলাশাসক সাধারণ হাসিন জোহরা রিজভী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরন কুমার শর্মা, রায়গঞ্জের পৌরপ্রশাসক সন্দীপ বিশ্বাস সহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, পুলিশ প্রশাসন, শিক্ষা দপ্তর, আই.সি.ডি.এস প্রমুখ দপ্তরের আধিকারিক ও প্রতিনিধিবর্গ।

এই ওয়ার্কশপের অধীনে ক্রমহ্রাসমান লিঙ্গ অনুপাত এবং চাইল্ড সেক্স রেশিও, কন্যা ভ্রূণ হত্যা এবং এগুলি প্রতিকারের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন এদিন এই কর্মশালা থেকে জেলার সকল স্টেকহোল্ডারকে সেভ দ্য গার্ল চাইল্ড (Save the Girl Child) ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানান।

জেলা প্রশাসনের তরফ থেকে পুজো কমিটিগুলিকে আবেদন করা হয়, যাতে তারা সেভ দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেইনের অংশীদার হয়ে আসন্ন উৎসবের মরশুমে নিজ নিজ মণ্ডপে ফ্লেক্সের মাধ্যমে এই সংক্রান্ত প্রচারের ব্যবস্থা করেন এবং রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে রক্তদানের উপকারিতা সম্পর্কে জনমানসকে অবহিত করেন।







