Explore

Search

July 12, 2026 1:07 am

IAS Coaching

সাংবাদিক বৈঠকে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার

#ইসলামপুর: সাংবাদিক বৈঠকে ইসলামপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার। বুধবার বৈঠক থেকে পুলিশ সুপার জানান, তাদের উদ্যোগে সুধী প্রকল্প চালু করা হয়েছে। যেই প্রকল্পে অনেকগুলি স্টেপ রয়েছে। তার মধ্যে প্রধান স্টেপ হচ্ছে মাদক সামগ্রীর বিরুদ্ধে সরব হওয়া। সেই মোতাবেক কিছুদিন আগে মাদক সামগ্রী পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

গতকাল ইসলামপুর থানার অন্তর্গত সুজালী গ্রাম পঞ্চায়েত এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাঁসিরউদ্দিন নামের একজনের বাড়িতে অভিযান চালানো হয়। যেই অভিযানে ৩০০ বোতল মাদক সামগ্রী উদ্ধার করা হয়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। সমস্ত প্রমাণ খতিয়ে দেখে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠক থেকে তিনি আরো জানান, সামনেই পুজো। যেহেতু ইসলামপুর প্রধান সড়কের কাজ চলছে তাই ইসলামপুর শহরের বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। তার বিরুদ্ধে আমরা উপযুক্ত স্টেপ নেব। পাশাপাশি সাধারণ মানুষ যাতে হেলমেট  পড়ে, নেশাগ্রস্ত অবস্থায় বাইক না চালায় তার আবেদনও জানিয়েছেন। ট্রাফিক ব্যবস্থা যাতে উন্নত করা যায় সেই দিকেও চিন্তা ভাবনা করছে ইসলামপুর থানার পুলিশ।

Advertisement
Live Cricket Score
upskillninja