Explore

Search

July 12, 2026 1:08 am

IAS Coaching

ন্যায় আর অধিকারের দাবিতে মীনাক্ষীর আওয়াজ কিছুটা নাড়িয়ে দিল মানুষকে

#ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এলেন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষি মুখার্জি। আগামী ২৬ তারিখ কলকাতার বুকে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশকে সফল করার লক্ষ্যেই চোপড়ার সাধারণ মানুষকে সেই কলকাতার সমাবেশের যোগদানের ডাক দেন তিনি। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাস পাড়া গ্রাম পঞ্চায়েতের নন্দীগছ এলাকায় এদিন একটি পথ সভা করেন ডিওয়াইএফ আই রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জী।

তিনি বক্তব্য রাখতে গিয়ে বারবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্র সামনে আনেন। কিভাবে একজন অসুস্থ মানুষ হাসপাতালে যাওয়ার পর অথবা নার্সিংহোমে যাওয়ার পর স্বাস্থ্য সাথী কার্ড দেখে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর সেই রোগীর পরিবার রোগীকে দেখবে নাকি পুলিশের কাছে যাবে তা নিয়ে ছটফট করতে থাকে। এমনটাই বক্তব্যে তুলে ধরেন তিনি।

তিনি বলেন, আরজি করের ওই মহিলা চিকিৎসককে নারকীয়ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। শরীরের একাধিক জায়গায় হাড় ভেঙে গিয়েছে। ভয়ংকর থেকে ভয়ংকরতব দুর্ঘটনার ক্ষেত্রে এমনটা হয় না কোন মানুষের। এতটা পরিমাণ মানুষ তার উপর অত্যাচার করেছে। কত দিনের সুবিচার হবে সেই প্রশ্ন তোলেন মীনাক্ষী।

Advertisement
Live Cricket Score
upskillninja