Explore

Search

July 12, 2026 1:53 am

IAS Coaching

চুয়াল্লিশ বছর ধরে জেলার নাট্য জগৎকে বাঁচিয়ে রাখতে সামিল আট থেকে আশির নাট্য কর্মীরা

#ইসলামপুর: ইসলামপুর নাট্য উৎসব’২৪ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে  উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। ওই পর্বে ছিলেন ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক
শুভদীপ দাস, কবি নিশিকান্ত সিনহা, সাংস্কৃতিক সংগঠক দেবাশীষ মজুমদার, কাউন্সিলর অর্পিতা দত্ত ও এবং শান্তিনিকেতনের দুই শিল্পী লক্ষণ বাগদি ও মিঠু বাগদি। ইসলামপুর মুক্ত মঞ্চে সংস্থার চুয়াল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠিত ওই নাট্য উৎসবে দেবশ্রী সাহার নির্দেশনায় উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন নটরাজ নৃত্য মন্দিরের শিল্পীরা।
স্বাগত ভাষণে সরাসরি চেয়ারম্যানের কাছে ইসলামপুরের মঞ্চ সমস্যার কথা তুলে ধরেন সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী। অগ্নিশিখা নাট্য সম্মান প্রদান করা হয় রিতা পাল ও আইভি বিশ্বাসকে। ভালোবাসার সম্মান প্রদান করা হয় শ্যাম কান্তি সাহা ও অমল রায়কে। শিশু,কিশোর কিশোরীদের মধ্যে অভিনয়ের দক্ষতার জন্য পুরুস্কৃত করা হয় বৈভব দাস,নুপুর সরকার,  আশুতোষ দাস ও বিশালক্ষী সাহাকে। এদিনের মূল আকর্ষণ ছিল মনোজ মিত্র রচিত নাটক দেবী সর্পমস্তা।নির্দেশনা ও অভিনয়ে’: উত্তম সরকার।
বিভিন্ন চরিত্রে অভিনয়ে ছিলেন বৃদ্ধ ব্যাধ এর ভূমিকায় মনি শঙ্কর দাস, ডাহুক-উত্তম সরকার, সেনাপতি- সুষেন বিশ্বাস, দেওয়ান-তরুণ দাস, রঙ্গলাল: জ্যোতির্ময় সরকার, লোকেন্দ্র প্রতাপ-সঞ্জয় দত্ত,কথক-শ্যামল নন্দী, উদাস-চিরঞ্জিত সরকার,প্রভাকর-বিশ্বজিৎ রায়, কুন্ডলা-তপতী শিকদার, ইচ্ছা-অনামিকা সাহা,বড় গৌরী-বৈশালী সাহা,সৈনিক-বিসু কুন্ডু,ব্যাধ-কৌশল ঘোষ এবং ছোট গৌরী চরিত্রে অনুস্কা কর্মকার।
নাটকের মধ্যে সঞ্চিতা সিনহার শিক্ষার্থীদের সমবেত নৃত্য ভাবনা মুগ্ধ করেছে দর্শকদের।
এদিন ছোটদের নাটক “আজব পাঠশালা” মুগ্ধ করেছে দর্শকদের। নির্দেশনায় ছিলেন উত্তম সরকার। অভিনয়ে:আশুতোষ দাস,রূপকথা নন্দী,নুপূর সরকার,প্রিয়া রায়,রিয়া রায়,দিয়া রায়,দেব সরকার,আয়ুষ চৌধুরী, বৈভব দাস,চয়ন রায় , রিষা দাস ও রাজু সোম। নাট্য সংলাপ “এবারের দুর্গা পরিবেশনায় ছিলেন অর্পিতা দত্ত,গৌতমি সাহু ও সম্পা শেঠ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই পরিবেশনা যথার্থ। সহযোগিতায় ছিলেন অনিক রায় ও মনোজ হালদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিঠুন দত্ত ও জ্যোতি বিশ্বাস।
Advertisement
Live Cricket Score
upskillninja