Explore

Search

July 12, 2026 1:53 am

IAS Coaching

দিশান হাসপাতালের তরফে বিনামূল্যে অস্থি রোগের চিকিৎসা শিবির

#মালবাজার: শিলিগুড়ির দিশান হাসপাতালের উদ্যোগে শনি বার মালবাজার শহরে সিনহা ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে বিনামূল্যে হাড়ের রোগ সহ অন্যান্য সমস্যার  চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এদিন বিকালে ৪০ জন রোগীর হাড়ের বিভিন্ন সমস্যার পরীক্ষা ও চিকিৎসা করেন বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় রায়। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ডাক্তার রায় চিকিৎসা শিবির আগেও করেছেন।
তিনি বলেন, এই এলাকার মানুষ বয়স বাড়তেই হাড়, মেরুদণ্ড সহ অন্যান্য সমস্যায় ভোগেন। অনেকে চলাফেরার সমস্যায় পড়েন।  বর্তমানে এর অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সঠিক সময় চিকিৎসা করলে আরোগ্য হওয়া যায়। উদ্যোগী সংস্থা পক্ষে অমিত অধিকারী জানান, বর্তমানে দিশান হাসপাতালে হাড়ের রোগের অত্যাধুনিক চিকিৎসা অত্যন্ত অল্প খরচেই হয়। এদিন বেশ কয়েকজন বয়স্ক নারী পুরুষ এই শিবিরে চিকিৎসা করান।
Advertisement
Live Cricket Score
upskillninja