Explore

Search

July 12, 2026 1:52 am

IAS Coaching

রায়গঞ্জে সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করলো বামেরা

#শুভজিৎ দাস, রায়গঞ্জ: আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সমবায় নির্বাচনে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ জোট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জ উত্তর চক্রের প্রাইমারি টিচার্স কোঅপারেটিভের নির্বাচন অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ ক্যারিটাস সভা কক্ষে প্রাইমারি টিচার্স কো- অপারেটিভ ভোটে জয়লাভ করে বিরোধী বামজোট।

প্রসঙ্গত উল্লেখ্য এই নির্বাচনে বামপন্থীরা ছাড়া অন্য কেউ সংগঠন প্রতিদ্বন্দ্বিতা করেনি। রায়গঞ্জ উত্তর চক্রের ‘প্রাইমারি টিচার্স কো- অপরেটিভ ভোটে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীরা হলেন তেজেশ কান্তি দাস, সুনীতি বর্মন, সুজিত দত্ত, সুরতি রায় সরকার, সুকুমার মজুমদার, বুদ্ধদেব মাহাতো।

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস এ বিষয়ে জানান, ‘বিগত দিনে আমাদের কোঅপারেটিভ সদস্যরা স্বচ্ছতার সঙ্গে এবং শিক্ষার স্বার্থে তথা শিক্ষকদের স্বার্থে কাজ করে গিয়েছেন। যার ফলস্বরূপ এই জয়লাভ। রাজ্যের যেখানেই স্বচ্ছ নির্বাচন হবে সেখানেই শাসক দলের এ ধরনের ভরাডুবি ঘটবেই।”

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, ‘ আমরা শিক্ষকদের কো-অপারেটিভ এর মধ্যে যুক্ত হতে আগ্রহ দেখাই না। তার অন্যতম কারণ শিক্ষকেরা যে ঋণ সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক থেকেই পেতে পারে সেই দিন কো-অপারেটিভ থেকে চড়া সুদে নিতে বাধ্য হন। এক্ষেত্রে তাদের আর্থিক ক্ষতির মুখ দেখতে হয়।’

Advertisement
Live Cricket Score
upskillninja