
#রায়গঞ্জ: কিরিটি যোগা ট্রেনার্স এন্ড ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট যোগাসন কম্পিটিশন ২০২৪ অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। রবিবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত এই জেলা ভিত্তিক প্রতিযোগিতামূলক কর্মসূচিতে বালুক ও বালিকা মিলে একাধিক গ্রুপে প্রায় ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য সাধারন প্রতিযোগিতা সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগাসনের গুরুত্ব ও উপযোগিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য বলে জানালেন সংস্থার সম্পাদক দিবাকর ভৌমিক।








