
#রায়গঞ্জ: ফের একবার প্রতিবাদে মুখরিত হতে চলেছে রায়গঞ্জের রাজপথ। তবে এবার রাত দখল নয় বরং রাস্তা দখল। আগামী ১৬ই সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাতটায় শিলিগুড়ি মোড়ে এই ‘রাস্তা দখল’ কর্মসূচির আয়োজন করেছে প্রতিবাদী মেয়েদের দল। ইতিপূর্বে এই প্রতিবাদী মেয়েদের উদ্যোগে একাধিকবার রাত দখল কর্মসূচি দেখেছে রায়গঞ্জবাসী।

আরজি করে নির্যাতিতার পক্ষে সুবিচারের দাবিতে বারে বারেই পথে নেমেছেন এই সকল মহিলারা। যদিও বিচার এখনও অধরা। কাজেই এই প্রতিবাদ কর্মসূচি থামছে না বলেই প্রতিবাদীদের পক্ষে জানালেন শ্রাবণী মুখার্জী। তিনি আরো বলেন শুধু মহিলারা ই পুরুষেরাও এমনকি সমাজের সকল স্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করুক।








