
#রায়গঞ্জ: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মধ্যেই তৃতীয় বারের ‘অভয়া ক্লিনিক’ পরিষেবা কর্মসূচি পালন করলেন রায়গঞ্জ গভারমেন্ট ও মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা। এখানে চিকিৎসা পরিষেবার পাশাপাশি রোগীদের দেখছেন তারা। আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে শুরু হয়েছিল ‘অভয়া ক্লিনিক’।

এই অভয়া ক্লিনিক উত্তর দিনাজপুর জেলায় প্রথম চালু হয় চলতি মাসের ৮ তারিখ, দ্বিতীয় দফায় চালু হয় ১১ সেপ্টেম্বর ও তৃতীয় দফায় চালু হয় ১৫ সেপ্টেম্বর রায়গঞ্জ গভারমেন্ট ও মেডিকেল কলেজ হাসপাতালে। কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজে এই অভয়া ক্লিনিক থেকে রোগীদের পরিষেবা দিয়েছেন জুনিয়র সিনিয়ার ডাক্তাররা৷

সেই সঙ্গে ‘অভয়া ক্লিনিক’ থেকে চলছে সুবিচারের দাবিতে জনমত গঠনের কাজও চলছে। এখানে জুনিয়র ডাক্তাররা যেমন রোগী দেখছেন, তার পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে তার সাথে বিনামূল্য ওষুধও দেওয়া হচ্ছে। পাশাপাশি, জুনিয়র ডাক্তাররা নিজেদের আন্দোলন নিয়ে মানুষের মতামত জানার চেষ্টা করছেন।







