Explore

Search

July 12, 2026 2:36 am

IAS Coaching

দোকান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সাংবাদিক সন্মেলন করলেন গ্রামীণ ডাক্তাররা

#মালবাজার: বেআইনি ভাবে দোকান চালানো ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করার অভিযোগে জেলা ওষুধ নিয়মক দপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে ডুয়ার্সের মালবাজার শহর সহ ব্লকের বেশ কিছু ওষুধের দোকান বন্ধ করে দেয়। এতে সমস্যায় পড়ে মাল ব্লকের বহু গ্রামীণ চিকিৎসক( আর এম পি)। এরই বিহিত চেয়ে গ্রামীণ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল শুক্রবার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে সাংবাদিক সন্মেলন করেন।
গ্রামীণ চিকিৎসকদের পক্ষে আবু বক্কর খান জানান, আমরা গ্রামীণ চিকিৎসক। প্রত্যন্ত এলাকায় মানুষের মধ্যে চিকিৎসা পরিসেবা দেই। সরকারি ভাবে মাঝেমধ্যে আমাদের প্রশিক্ষণ দিয়ে ডেঙ্গু, ম্যালেরিয়া সংক্রামণ কালে কাজে লাগানো হয়। আমরা ক্ষুদ্র ওষুধের দোকান চালিয়ে সংসার পালন করি। এভাবে ড্রাগ কন্ট্রোলার থেকে এসে দোকান বন্ধ করে দিলে আমাদের সমস্যা বাড়বে। আমাদের আবেদন এই বিষয়ে আলোচনা করে সমাধান হোক।
এনিয়ে জেলা ওষুধ নিয়ামক দপ্তর সুত্রে জানা গেছে, ওষুধের দোকান খুলতে গেলে ফার্মাসিস্ট আবশ্যিক, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যায় না। কিন্তু, দেখা যাচ্ছে বহু দোকানের বৈধ অনুমতি নেই। প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি, ইনজেকশন দেওয়া চলছে। এই বে আইনি কাজের বিরুদ্ধে অভিযান চলছে। যাদের বৈধতা নেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানাগেছে, মালবাজার শহর, ডামডিম, মেটেলি,
বাগরাকোট এলাকায় বেশকিছু ওষুধের দোকান বন্ধ করে দেওয়া করে দেওয়া হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja