Explore

Search

July 12, 2026 3:17 am

IAS Coaching

পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ১১দিন বাদে নিখোঁজ কিশোর ফিরে এলো

#মালবাজার: পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ১১দিন বাদে ফিরে এলো নিখোঁজ কিশোর। জানাগেছে,  গত ৩০ আগস্ট বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় ওদলাবাড়ি এলাকার বছর পনেরোর এক কিশোর রনিত রায়। বাবা-মা এদিক ওদিক খুঁজে না পেয়ে ডুয়ার্স এক্সপ্রেস মেল নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় মাল থানায় এজাহার করে।
পুলিশ এজাহার পেয়ে তল্লাশি শুরু করে। ফোন ট্রাকিং করে পুলিশ জানতে পারে কিশোর রনিত কলকাতায় রয়েছে। পুলিশ উদ্ধারের জন্য তৎপর হয়। এভাবেই গড়িয়ে যায় ১১টা দিন। বুধবার সকালে কিশোরের ফোন ট্রাকিং করে পুলিশ জানতে পারে সে শিলিগুড়িতে আছে। এই খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রাজু নেপালী ওই কিশোরের বাবা-মা’কে নিয়ে দ্রুত শিলিগুড়ি পৌঁছে যান।
অবশেষে শিলিগুড়ি পিসি মিত্তল বাসস্ট্যান্ড এলাকা থেকে কিশোর রনিতকে উদ্ধার করে মাল থানায় নিয়ে আসে। মাল থানা সুত্রে জানাগেছে, কিশোর রনিতকে জলপাইগুড়ির কোরোক হোমে পাঠানো হয়েছে। পরবর্তীতে বাবা-মা’র হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য ডুয়ার্স এক্সপ্রেস মেল নামের এই সংস্থা দীর্ঘদিন ধরে ডুয়ার্স এলাকায় মানব পাচারের বিরুদ্ধে কাজ করে চলছে।
রাজু নেপালী জানান, আমি খবর পাওয়া মাত্র দ্রুত ওই কিশোরকে উদ্ধার করি। নিয়ম অনুযায়ী পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কিশোরের কাছ থেকে গেছে কেউ তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল। এরকম ঘটনা মাঝেমধ্যে ঘটে।তবে পুলিশ তদন্ত করছে এই কাজে কোন চক্র আছে কি না?
Advertisement
Live Cricket Score
upskillninja