Explore

Search

July 12, 2026 3:17 am

IAS Coaching

লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা

#ইসলামপুর: পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা। আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাস্টারদা সূর্যসেন মঞ্চে এই কর্মশালার শুভ উদ্বোধন হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, মহুকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস, পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, বিডিও দীপান্বিতা বর্মন সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

এই কর্মশালা চলবে তিনদিনব্যাপী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পীরা এই কর্মশালায় উপস্থিত হয়েছিলেন। প্রসঙ্গতঃ ২০১১ সালে ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকশিল্পীদের সমাজের মূল স্রোতে ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তাদের সরকারি সুযোগ-সুবিধান বিভিন্ন বিষয়ে এই দিনের কর্মশালায় আলোচনা করা হয়।

আঙ্গীক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালায় তাদের জীবন বৃত্তান্ত এবং জীবনে চলার পথে বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরা হয়। এই ধরনের কর্মশালা লোকশিল্পীদের আরও সমৃদ্ধ করে তুলবে বলে মনে করছেন সরকারি আধিকারিকরা।

Advertisement
Live Cricket Score
upskillninja