Explore

Search

July 12, 2026 4:03 am

IAS Coaching

বনাঞ্চলে জাতীয় সড়কে উঠে এল হাতি অল্পে রক্ষা পেল গাড়ি সহ দুই যুবক

#মালবাজার: চালসা থেকে ময়নাগুড়ি অভিমুখে চলে গেছে জাতীয় সড়ক। এই সরক পথেই পড়ে গরুমারা বনাঞ্চল। প্রায় ১০ কিমি দীর্ঘ বনাঞ্চলের পথে মাঝেমধ্যে জাতীয় সড়কের উপর উঠে আসে বুনো হাতি, বাইসন, হরিণ, সহ অন্যান্য প্রানী। পথ আটকে দাঁড়ায়, তখন থেমে যায় দুদিকের যানবাহন।
মাঝেমধ্যে বিরক্ত হয়ে আক্রমণ মুখি হয়ে ওঠে হাতি। তখন গাড়ি ঘুরিয়ে রক্ষা পায় মানুষ।
এইরকম ভাবে মঙ্গলবার বনাঞ্চলের পথে রক্ষা পেলেন চালসা দুই যুবক। জানাগেছে, মঙ্গলবার সকালে চালসার দুই যুবক একটি ছোট গাড়ি চেপে সরক ধরে ময়নাগুড়ি যাচ্ছিলেন। আচমকাই বনের ভিতর থেকে বেরিয়ে আসে একটি হাতি।
তারপর আরও কয়েকটি হাতি রাস্তার উঠে আসে।কোনক্রমে গাড়ি ঘুরিয়ে নেয় চালক। একটি হাতি আবার তেড়ে আসে। চালক উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে ফিরতে শুরু করে। তারপর কিছুক্ষণ রাস্তার উপর দাড়িয়ে থেকে বনের ভিতরে চলে যায় হাতি। তারপর জাতীয় সড়কে চলাচল স্বাভাবিক হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja