
#ইসলামপুর: বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের বড়সড় ভাঙ্গন চোপড়ায়। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চোপড়া ব্লক কংগ্রেসের মহিলা সভানেত্রী মুসকান পারভীন। সোমবার চোপড়া ব্লকের মাঝিয়ালী পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূলের একটি যোগদান সভা ছিল।

যোগদান সভায় উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান , চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল চন্দ্র ভৌমিক ,পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি ফজলুল হক, চোপরা ব্লক মহিলা সভানেত্রী আসমা তারা বেগম। মাজিয়ালী অঞ্চলের প্রধান ও উপপ্রধান সহ মাঝিয়ালি অঞ্চলের উচ্চ নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন।

এদিনের এই জইনিং সভা থেকে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানিয়েছেন, মুসকান একজন ভালো মেয়ে। তাকে ভুল বুঝিয়ে এতদিন কংগ্রেসে রাখা হয়েছিল। এখন সে তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং তৃণমূল কংগ্রেসে আজ সে জয়েনিংরল। পাশাপাশি মুসকান পারভীন জানিয়েছেন আমার ভুল আমি বুঝতে পেরেছি এবং আমি ভুল পথে এতদিন ছিলাম। আমি মমতা ব্যানার্জির যে একাধিক প্রকল্প রয়েছে এই প্রকল্প গুলোর দিকে দেখেই আজ থেকে আমি তৃণমূল কংগ্রেসে সাধারণ মানুষের হয়ে কাজ করব।







