Explore

Search

July 12, 2026 4:03 am

IAS Coaching

সম্প্রতি তৃণমূলের প্রধানকে দল থেকে বহিষ্কার করার পর তৃণমূলেরই বিধায়ক সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুললেন 

#ইসলামপুর: কিছুদিন আগে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করে ব্লক তৃণমূল কংগ্রেস। শনিবার ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন তার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে প্রধান নুরি বেগমকে বহিষ্কার করার কথা জানান।
এবার তারই পরিপ্রেক্ষিতে চোপার বিধায়ক হামিদুর রহমান মন্তব্য করে জানালেন, সুজালির প্রধান নুরি বেগমের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। নুড়ি বেগম কোনদিন নির্দলে যায়নি পাশাপাশি ওনার স্বামী ও কোন সময় নির্দলে যায়নি।
নূরি বেগমের স্বামীর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তার জন্য দল ব্যবস্থা নিবে। সুজালিতে একজন প্রধানের বিরুদ্ধে এইরকম সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রিপোর্ট তলোপ করব রাজ্য কমিটি জেলা কমিটির কাছে। তারা সম্পূর্ণ দিক বিচার করে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। তাতে আমাদের কোন হাত থাকবে না।

Advertisement
Live Cricket Score
upskillninja