Explore

Search

July 12, 2026 4:03 am

IAS Coaching

খেলার মাধ্যমে সংহতি, এমনই বার্তা নিয়ে শোভাযাত্রা ও তারপর শুরু হলো খেলা

#ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে শুরু হল শারদীয়া সংহতি কাপ-২০২৪। ইতিমধ্যে থানা স্তরীয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এবারে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল খেলা। সোমবার থেকে এই টুর্নামেন্ট শুরু হল। এদিন একটি র‍্যালি করা হয়। খেলা চলবে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত।

পুলিশ সূত্রের খবর, ফাইনালে ১৬টি টিম অংশগ্রহণ করছে। রেজিস্ট্রার্ড ক্লাব গুলি থেকে আসছে টিমেরা। এদিন ইসলামপুর থানার সামনে থেকে এই মিছিল শুরু হয় এবং ইসলামপুর তিস্তাপল্লী মাঠে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জেবি থমাস, মহকুমা শাসক আব্দুল শাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার ডেনড্রুপ শেরপা, পৌর পিতা কানাইয়া লাল আগরওয়াল,  বিধায়ক চৌধুরী আব্দুল করিম, ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। সকলকে মাঠে আসার বার্তা দিয়েছেন মহকুমাশাসক আব্দুল শাহিদ ও পুলিশ সুপার জবি থমাস।
Advertisement
Live Cricket Score
upskillninja