Explore

Search

July 12, 2026 4:03 am

IAS Coaching

আরজিকর কান্ডের বিচার সহ নানা দাবীতে বিজেপির ডাকে বিডিও অফিস ঘেরাও

#মালবাজার: আরজিকর কান্ডের বিচার চাই ও অন্যান্য দাবী নিয়ে বুধবার দুফুরে বিজেপির ডাকে ডুয়ার্সের মাল মহকুমা এলাকার বিভিন্ন বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। এদিন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ৩টা নাগাদ বিজেপির মাল বিধানসভা আহ্বায়ক রাকেশ নন্দী, মাল টাউন মন্ডল সভাপতি নবীন সাহা, মহেশ বাগে সহ অন্যান্যদের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা মিছিল সহ মাল বিডিও অফিসে আসেন।
সেখানে আগে থেকেই পুলিশ মোতায়ন ছিল। পুলিশ বিজেপির নেতা কর্মীদের আটকে দেয়। আরজিকর কান্ডের বিচার সহ বিভিন্ন দাবীতে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন।
বিধানসভা আহ্বায়ক রাকেশ নন্দী বলেন, আজ আমরা আমাদের ব্লকের কয়েকটি বিষয় নিয়ে বিডিও’য়ের কাছে ডেপুটেশন দেব। কিন্তু, আমাদের প্রধান দাবী আরজিকর কান্ডে যারা জরিত তাদের দ্রুত কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
রাজ্যের নারী দের নিরপত্তা জোরদার করা হোক। এই দাবীতে রাজ্য জুড়ে ব্লক ভিত্তিক কর্মসূচি রয়েছে। এদিন একই ভাবে মেটেলি ও নাগরাকাটা ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja