
#মালবাজার: নিজের ঘর থেকে এক অঙ্গনওয়াড়ি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো মাল থানার পুলিশ। মৃত ওই অঙ্গনওয়াড়ি কর্মীর নাম পপি চৌধুরী (৩৪)। তিনি মালবাজার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে মা ও ভাই’য়ের সঙ্গে থাকতেন। তিনি মাল ব্লকের গ্রামীণ এলাকায় কর্মরত ছিলেন।

জানাগেছে, বুধবার সকালে তার ঘর দীর্ঘক্ষণ বন্ধ থাকায় পরিবারের লোকজন ডাকাডাকি করে উত্তর না পেয়ে দরজা খুলে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে
হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের সুত্রে জানাগেছে, ওই অঙ্গনওয়াড়ি কর্মী স্বামী বিচ্ছন্না ছিলেন এবং বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।








