Explore

Search

July 12, 2026 4:56 am

IAS Coaching

আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ধুন্ধুমার কাণ্ড

#ইসলামপুর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির ডাকা ধর্না অবস্থান ঘিরে ইসলামপুরে ধুন্ধুমার পরিস্থিতি। বিডিও অফিস চত্বরে বাঁশের ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিজেপি কর্মীদের। কিন্তু বিজেপি কর্মীরা সেই ব্যারিকেডের একাংশ ভেঙ্গে ফেলে। কিছু বিজেপি কর্মী ব্যারিকেডের ওপরে ওঠে ব্যারিকেড টপকাতে চেষ্টা করে। পুলিশ তাদেরকে বাধা দেয়।
এরপর বিডিও অফিস চত্বরে  অবস্থানে বসেন তারা। এদিন বিজেপি জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ সারা রাজ্য উত্তাল।  সাধারণ মানুষ থেকে শুরু করে ঘরের মহিলারা পর্যন্ত রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাতে। আজ গোটা রাজ্যে প্রত্যেকটা ব্লক অফিস চত্বরে ঘেরাও কর্মসূচি আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
আমাদের একটাই দাবি যে বা যারা দোষী তাদের ফাঁসি চাই। আমরা প্রথম থেকেই বিজেপির গোটা দলের পক্ষ থেকে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছি। রাজ্যের শাসক দল যেভাবে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাতে করে আমাদের একটাই দাবি খুব শীঘ্রই যাতে দোষীদের উপযুক্ত শাস্তি হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja