
#রায়গঞ্জ: ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পের প্রবেশিকা পরীক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হোলো দেবীনগর কৈলাশ্চন্দ্র রাধারানী বিদ্যাপিঠে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ এই সেমিনারে উপস্থিত ছিলেন, ভারতীয় সেনাবাহিনীর রিক্রুটমেন্ট বোর্ডের শিলিগুড়ির সুবেদার রাজেশ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাখী বিশ্বাস সহ অনান্যরা এবং ছাত্র ছাত্রীরা।

মূলত সেনাবাহিনীর অগ্নীবীর প্রকল্পের প্রবেশিকা পরীক্ষায় বিষয়ে আলোচনা করার পাশাপাশি অগ্নীবীর প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে যোগদান করলে কি কি সুবিধা পাওয়া যাবে সেই বিষয়েও আলোচনা হয় এদিনের শিবিরে।








