Explore

Search

July 12, 2026 4:57 am

IAS Coaching

আশা কর্মীদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জে

#রায়গঞ্জ: রায়গঞ্জ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হোলো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সম্মেলন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন সহ অন্যান্য বিশিষ্টরা এবং আশাকর্মীরা। মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টা ৫০ মিনিট নাগাদ সংগঠনের নেতৃত্ব সাংবাদিকদের বলেন, এই সম্মেলন কে তারা শুধু সম্মেলন হিসাবে দেখছেন না।

আশা কর্মীদের দাবী দাওয়া সরকারের নজরে আনাটাও তাদের উদ্দেশ্য। একজন আশাকর্মী সরকারি কর্মীদের মতো কাজ করলেও আজও তাদের বেতন কাঠামো তৈরী হয়নি। তাই নুন্যতম ২৬ হাজার টাকা বেতন সহ সরকারি সুযোগ সুবিধা আশা কর্মীদের দিতে হবে। এবং R. G. Kar কান্ডের পর তারা আশাকর্মীদের নিরাপত্তার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান।

Advertisement
Live Cricket Score
upskillninja