Explore

Search

July 12, 2026 4:56 am

IAS Coaching

নাগরাকাটায় কবর স্থানের সীমানা প্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

#মালবাজার: জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্যা  মহুয়া গোপ মঙ্গলবার ২৯ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে কবরস্থানের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নাগরাকাটা  ব্লকের সুলকাপাড়া এলাকার পাটোয়ারী পাড়ায় ওই নির্মাণ কাজ শুরু হয়েছে। মহুয়া গোপ জানিয়েছেন, নির্মাণ কাজটি রাজ্য সংখ্যালঘু দপ্তর পক্ষ থেকে করছে।
তিনি বলেন, এই পদক্ষেপ সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করবে। এছাড়াও এই ব্লকের জিতি চা বাগান ও নয় সাইলি চা বাগানে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য দুটি কমিউনিটি হল  অনুমোদিত হয়েছে।
 এদিন তৃণমূল এর নাগরাকাটা ব্লক সংখ্যালঘু সেল এর উদ্যোগে এদিন এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে তৃণমূল এর ব্লক সভাপতি প্রেম ছেত্রী, জলপাইগুড়ি জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মিজানুর রহমান, সংখ্যালঘু সেল ব্লক সভাপতি কাদের আলি, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, অধ্যক্ষ শীতল মিস্ত্রি প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja