Explore

Search

July 12, 2026 4:56 am

IAS Coaching

ফুটপাতে হকার, রাস্তায় চলছে পার্কিং যানজটের সমস্যা হাসপাতালের সামনে জাতীয় সড়কে

#মালবাজার: রাস্তা হয়েছে ঝাঁ চকচকে পাশেই মানুষ চলাচলের জন্য রয়েছে পেভার ব্লকে ঢাকা ফুটপাত। দুর্ঘটনা এড়াতে গাড়ি দাঁড় করানোর জন্য তৈরি হয়েছিল পার্কিংজোন। কিন্তু,সেই ফুটপাত ও পার্কিং জোনেএ দখল নিয়েছে হকাররা। রাস্তার উপর চলছে গাড়ি পার্কিং। রাস্তার পরিসর কমে যাওয়ায় মালবাজার শহরে হাসপাতালের সামনে জাতীয় সড়কে যানজটের নিত্যকার ঘটনা। মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে।
রাস্তা পারাপার করা দিনের বেলা রীতিমতো কষ্টসাধ্য। ডুয়ার্সের অন্যতম ব্যাস্ত শহর মালবাজার। জেলার দ্বিতীয় মহকুমা শহরও বটে। শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে জাতীয় সড়ক।শহরের  প্রবেশ মুখ মালবাজার উদ্যান ও বাসস্ট্যান্ড থেকে সরকের উত্তর ও দক্ষিণ দুই পাশে রয়েছে অসংখ্য দোকান। জাতীয় সরকের পাশেই রয়েছে থানা, মাল সুপার স্পেশালিটি হাসপাতাল, মহকুমাশাসকের দপ্তর, ডাকঘর দুই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
বর্তমানে শহরের অন্যতম ব্যবসা কেন্দ্র হিসাবে পরিচিত এই এলাকা। প্রতিদিন কয়েক হাজার যানবাহন এই সরক দিয়ে চলাচল করে।পাশাপাশি হাটাপথে মানুষ, স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে।  ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রয়েছে ট্রাফিক পুলিশ। এসব সত্বেও দেখা প্রতিদিন হাসপাতাল, মহকুমাশাসকের দপ্তরের সামনে দাড়িয়ে বহু গাড়ি, টোটো, অটো। পার্কিং জোন থাকলেও তা দখল করে গড়ে উঠেছে গাড়ির স্ট্যান্ড ও দোকান।
এজন্য প্রতিদিন হাসপাতালের সামনে যানজট তৈরি হয়। রাস্তা পারাপার করা মানুষের পক্ষে কষ্টকর হয়ে ওঠে। এই যানজটের জন্য মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। আটকে যায় এম্বুলেন্স।  মাস দেড় আগে ফুটপাত দখল মুক্ত করা হলেও আবারও তা চলে গেছে হকারদের দখলে। স্থানীয় বহু মানুষ জানিয়েছেন, এই এলাকায় রাস্তা পরিস্কার রাখা অত্যন্ত প্রয়োজন।
Advertisement
Live Cricket Score
upskillninja