
#কলকাতা: অবেশেষে সিবিআই এর হাতে গ্রেফতার হলো আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা তাঁকে গ্রেফতার করে। এই গ্রেফতারের পর আন্দোলনকারীরা খুশি হলেও এখনই আন্দোলন থেকে পিছু হাঁটছেনা বলে জানান আন্দোলনকারীরা। আর জি কর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের সঠিক তদন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে বলে জানান তাঁরা।









